ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

বাগেরহাট মোড়েলগঞ্জে কৃষক কে পিটিয়ে হত্যা আটক ১

বাগেরহাটের মোরেলগঞ্জে গরু বাঁধাকে কেন্দ্র করে শফি চাপরাশি (৭০) নামের এক কৃষককে পিটিয়ে হত্যা করেছে তার প্রতিপক্ষের লোকজন।বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।


এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। আটক মোশারেফ তালুকদার (৫৪) পশ্চিম গুলিশাখালি গ্রামের বাসিন্দা।


মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দিন এ খবরের সত্যতা নিশ্চিত করে  বলেন, ‘এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একই গ্রামের মোশারফে হোসেন তালুকদারকে আটক করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।’


পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় পশ্চিম গুলিশাখালি গ্রামে ফারুক শেখের জমিতে মোশারেফ তালুকদার গরু বাঁধে। তখন মোহাম্মদ শফী চাপরাশি মোশারফ তালুকদারকে বাধা দিলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। তর্ক বিতর্কের এক পর্যায়ে মোশারফ তালুকদার লাঠি দিয়ে শফি চাপরাশির মাথায় ও ঘাড়ে আঘাত করলে ঘটনাস্থলেই বৃদ্ধ শফী চাপরাশি মারা যান।

ads
ads
ads

Our Facebook Page

↑